ফ্রিল্যান্সিং কি ?
মুক্তপেশা (ইংরেজি: Freelancing), কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" (ইংরেজি: Freelancer)। এধরণের কাজে যেমন কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তেমনি সবসময় কাজ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। তবে স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
মুক্তপেশার কাজের পরিধি অনেক বেশি। বিশ্বব্যাপী এধরণের কর্মপদ্ধতির চাহিদা ক্রমশ বাড়ছে। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা ওয়ার্ডপ্রেস কাজের মধ্যে উল্লেখযোগ্য
ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস(
WordPress) হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), বর্তমানে ৭.৫ মিলিয়ন ওয়েবসাইটের ভিতর ১.২ মিলিয়ন মানুষ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে। যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই
একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আর এই কারণেই দিন দিন ওয়ার্ডপ্রেস চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের নতুন নতুন কাজ বাড়ছেই। যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম । বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টঃ
ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট খুব আকর্ষনীয়। ওয়েবের কাজ জানা মানুষের রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। ওয়ার্ডপ্রেস বর্তমান পৃথিবীতে বহুল ব্যবহৃত এবং অপ্রতিদ্বন্দী কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এ কারণেই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এত বেশি। সারা বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট তৈরী হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আয়ের ক্ষেত্র এবং পরিমাণঃ
প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে রয়েছে অনেক কাজের চাহিদা। একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ২০ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ঘন্টায় ৪০ থেকে ৬০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।
বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, ক্লাসিফাইড সাইট, কর্পোরেট ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট, কিংবা ইকমার্স সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণঃ
সফটটেক-আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে ৩ মাসব্যাপী অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে এইচটিএমএল , সিএসএস, এইচটিএমএল ৫, সিএসএস ৩, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএসডি টু এইচটিএমএল ৫- সিএসএস ৩ , প্রফেশনাল পিএইছপি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট, ওডেস্ক , ইল্যান্স , ফাইবার , পিপল পার আওয়ার, বিডিং টেকনিক। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ হাতে কলমে শেখানো সহ পূর্ণ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিশ্চিত করুন।
- প্রতিটি ক্লাসে প্রয়োজনীয় ক্লাস ভিডিও এবং ক্লাস সংক্রান্ত রিসোর্স দিয়ে দেওয়া হয়।
- প্রতিটি লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয়।
- প্রতিটি ক্লাশ রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। ( যাতেকরে কোন শিক্ষার্থী ক্লাস মিস করার পরও সে পরবর্তী ক্লাস নিতে পারে। )
- এই প্রশিক্ষণের সাথে রয়েছে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট। যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে ।
- এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।